১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু : পাবে ৫০লাখ পরিবার | বাংলারদর্পন

নিজস্ব প্রতিবেদক:

সারা দেশে শুরু হয়েছে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির খাদ্যবান্ধব কর্মসূচি। শনিবার থেকে এ কর্মসূচির আওতায় প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবে ৫০ লাখ পরিবার। এতে পরিবারপ্রতি পাঁচজন হিসেবে বছরে পাঁচ মাস এই সুবিধা পাচ্ছেন প্রায় আড়াই কোটি মানুষ।হতদরিদ্র জনগণের সাহায্যার্থে ২০১৬ সালে কর্মসূচিটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীতিমালা অনুযায়ী প্রতি বছর মার্চ ও এপ্রিল এবং সেপ্টেম্বর-অক্টোবর ও নভেম্বর—এই পাঁচ মাস খাদ্যবান্ধবের চাল বিক্রি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *