মজলিশপুরে পানিবন্দি শতাধিক পরিবার : প্রশাসনের হস্তক্ষেপ কামনা | বাংলারদর্পন

ফেনীর সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের মাওলানা পাড়ায় পানিবন্দি শতাধিক পরিবার।  প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগি পরিবার গুলো।

ইউপি চেয়ারম্যান এমএ হোসেন জানান, পানি চলাচলের দুটি কালবার্ট বন্ধ করে ইমারাত নির্মান করায় এ দুর্ভোগের সৃষ্টি হয়েছে।  কয়েকদফা বৈঠক করেও বিষয়টি সমাধান করা যায়নি।

 

ইউপি সদস্য জাহাঙ্গীর অালম জানাণ, স্থানীয় প্রভাবশালী মাওলানা মোহাম্মদ মিয়া ও প্রবাসি ওমর ফারুক কর্তৃক দুটি কালভার্টে পানি চলাচলের পথ বন্ধ করে ভবন নির্মান করায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী ওই গ্রামের সিরাজুল হক, মোঃ হানিফ, আবদুল খায়ের ও ছিদ্দিকুর রহমান জানান, বার বার উপজেলা নির্বাহি অফিসার, ইউপি চেয়ারম্যানসহ সবাইকে অভিযোগ দিয়ে কোন প্রতিকার পায়নি। প্রায় সহস্রাধিক লোক পানিবন্দি অাছে। দেখার কেউ নেই।

 

 

 

 

 

 

#বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *