‘চট্টগ্রাম ব্যুরো :-
“ঝরে পড়া শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার স্বপ্ন ছোঁয়াতে ” শ্লোগানে
২৭ই জুলাই রোজ শুক্রবার, চট্টগ্রাম জেলা শিল্পকলা, প্রমা অফিস অডিটোরিয়ামে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ সংগঠন ডাক দিয়ে যাই চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ডাক দিয়ে যাই এর কেন্দ্রীয় সভাপতি জনাব টিপু সুলতান, ডাক দিয়ে যাই চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের সমন্বয়ক হালিম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপদেষ্টা আলী আজম বাবলু যুগ্ম সম্পাদক কাজী জাকির হোসেন, একেএম শাহাজাহান, রাবেয়া সুলতান, সবুজ চৌধুরী, জিৎ কর বাবু, ওয়াসিম আকরাম, শাহাজাহান সেলিম, রেজা হায়াত খান বেলাল হোসেন শান্ত, ফরহাদ হোসেন শফিউল আলম, কেএম শাকিল, সালমান চৌধুরী, শাইখ পুতুল চৌধুরী, রাশেদুল আলম, কাজী ইকবাল, অলী আহাদ, রিয়াজ খাঁন, জুয়েল মালাকার, রিপা আকতার, উর্মি বড়ুয়া, আরমান, এমদাদ, প্রমুখ। সম্মেলনে হালিম চৌধুরীকে সভাপতি, শাহাজাহান সেলিমকে সিঃ সহ সভাপতি, কেএম শাকিল কে সাধারণ সম্পাদক, সালমান চৌধুরীকে যুগ্ম সাধারন সম্পাদক ও কাজী ইকবাল কে সাংগঠনিক সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।