কামরুল হাসান: বসুরহাট পৌরসভায় ব্যাটারীচালিত অটো রিক্সা চলাচল বন্ধ। আরও ৬ মাস আগে এটি বন্ধ হওয়ার কথা থাকলেও বসুরহাট পৌরমেয়র রিক্সা চালকদের কথা ভেবে ৬ মাস সময় বৃদ্ধি করে দেয় সেই সময় পুরো হওয়ায় ২৫শে জানয়ারি থেকে সকল ব্যাটারী চালীত অটোরিক্সা বন্ধ করে দেয়া হয়েছে।
অটো রিক্সা বন্ধ হওয়ার পর রিক্সা চালকরা আন্দোলন করলে তাদেরকে বুঝিয়ে ফেরত পাঠায় কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও ইউএনও। এদিকে অটোরিক্সা বন্ধ হওয়ার বসুরহাট পৌরমেয়রকে অভিনন্দন জানান ব্যাবসায়ীরা।