আবু ইউসুফ মিন্টু:-
ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার অভিরাম বর্ষন ও পাহাড়ী ঢলের পানির চাপে মুহুরী নদীর ৩টি স্থানে ভাঙ্গনে বিস্তৃর্ন এলাকা প্লাবিত হয়েছে।
পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আবদুর রহমানের বাড়ীর পাশ্বে মুহুরী নদীর বেড়ী বাঁধ ভেঙ্গে বিস্তৃর্ন এলাকা প্লাবিত হয়েছে।
অভিরাম বর্ষন ও পাহাড়ী ঢলের কারনে মুহুরী নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে ওই স্থানে ভাঙ্গন দেখা দেয়।
অপরদিকে ফুলগাজী উপজেলা সদর ইউনিয়নের উত্তর দৌলত পুর ও বরইয়া দুটি অংশে বেড়ী বাঁধ ভেঙ্গে অনন্ত ৫ টি গ্রাম প্লাবিত হয়েছে।