নিউজ ডেস্ক ;
অনলাইন নিউজ পোর্টাল এন.এ.নিউজ টোয়েন্টিফোর ডট কম’র আয়োজনে বৃহষ্পতিবার বিকেলে ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদক নান্টু লাল দাসের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক রিন্টু আনোয়ার, দৈনিক নোয়াখালী প্রতিদিন এর সম্পাদক রফিকুল আনোয়ার, নতুনধারা বাংলাদেশ (এনডিপি) চে্য়ারম্যান ও অনলাইন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান ফারজানা শান্তা, মাসিক পথিক পত্রিকার নিবার্হী সম্পাদক এড, আব্দুল্লাহ আল মিজান, মানবাধিকার নেতা কামরুল হাসান, দৈনিক আজকের প্রভাত’র সম্পাদক নেজামুল হক, সহ -সম্পাদক সজিব, দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সামছু উদ্দিন এন এ নিউজ টোয়েন্টিফোর ডট কমের বার্তা সম্পাদক আতাউর রহমান প্রমূখ।