জানে আলম শেখ ,ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও জেলা প্রশাসক জনাব মোঃ আখতারুজ্জামান এর দিক নির্দেশনায় ভোক্তা অধিকার আইনে ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসাবে ঠাকুরগাঁও পীরগজ্ঞে ভ্রাম্যমাণ আদালত প্রচালিত হয়। এরই ধারাবাহিগতায় জেলার পীরগজ্ঞে দুই বেকারীর মালিক-কে ১০ হাজার,ও দুই মুদি দোকান মালিক-কে ৪ হাজার,টাকা জরিমানা করা হয়েছে।সোমবার বিকালে নির্বাহি ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার এ ডাব্লিউ এম রহমান শাহ্ এর নেতৃত্বে পৌর শহরের গুয়াগাও মহল্লার আফজাল বেকারীর মালিক-কে ৫ হাজার টাকা, কোষারানীগশজ্ঞ ইউনিয়নের উত্তর মালঞ্চা গ্রামে খালেক বেকারীর মালিক আব্দুল খালেক-কে ৫ হাজার টাকা,এবং পীরগজ্ঞের কলেজ বাজারে মুদি দোকানদার আনিছুর রহমান ও রহমত আলী সহ প্রত্যেক-কে দুই হাজার টাকা করে জরিমানা করেন এই আদালত।বিএসটিআই এর অনুমোদন ছাড়া খাদ্য দ্রব্য উৎপাদন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য বিক্রির অভিযোগে বেকারী মালিকদের এবং দোকানে মূল্য তালিকা না টাঙ্গানোর অপরাধে ভোক্তা অধিকার আইন২০০৯ এ জরিমানা করা হয়েছে বলে মুঠো ফোনে জানায় নির্বাহি ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার এ ডাব্লিউ এম রহমান শাহ্।
Related Posts
রাজধানীতে র্যাবের অভিযানে ওএমএস’র ২১৫ টন চাল-আটা জব্দ | বাংলারদর্পন
নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার সরকারি একটি গুদাম ও কয়েকটি বাজারে অভিযান চালিয়ে ২১৫ টন চাল ও আটা জব্দ করে…
সোনাগাজীতে অনুমোদনহীন কারখানায় পানি উৎপাদন এর দায়ে অর্থদন্ড
সোনাগাজী প্রতিনিধি : সোনাগাজী পৌরসভাস্থ দেলোয়ার হোসেন সড়কে বিএসটিআই অনুমোদন ছাড়াই খাবার পানি উৎপাদন ও বিপননের অপরাধে গিয়াস উদ্দিনের কারখানাকে…
জাপানে বিএনপি নেতার বাসায় স্ত্রীসহ সিনহা
বাংলার দর্পন ডেস্ক রিপোর্ট : ছুটি নিয়ে অস্ট্রেলিয়া গেলেও প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে নিয়ে আলোচনা-সমালোচনা এখনো থামেনি। এবার…