আজ থেকে রাজধানীতে মাদকবিরোধী অভিযান | বাংলারদর্পন 

‘নিজস্ব প্রতিবেদক :

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদক নির্মূলে একটি তালিকা করা হয়েছে। গোয়েন্দা সংস্থার তালিকা অনুযায়ী দেশের সব মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হবে। আজ থেকে আনুষ্ঠানিকভাবে রাজধানীতে মাদকবিরোধী অভিযান শুরু হলো।

বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে মাদকবিরোধী অভিযানের উদ্বোধনকালে স্বারাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বারাষ্ট্রমন্ত্রী বলেন, যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত তাদের তালিকা করা হয়েছে। তাদের সবাইকে শাস্তি পেতেই হবে। মাদকের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

ঢাকা মহানগর পুলিশের আয়োজনে মহানগরীকে মাদকমুক্ত করার বিশেষ এ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *