ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধি সমাবেশ | বাংলারদর্পন

হাসেম আলী, ঠাকুরগাঁও :

ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে চার টায় সদর উপজেলাধীন শুখানপুখরী ইয়াং জেনারেশন মাদকমুক্ত সংগঠনের উদ্দ্যোগে মাদক বিরোধি সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

ইউপি চেয়ারম্যান মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শুখানপুখরী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ শাহার আলী, ইউপি সদস্য মোজাম্মেল হক, শুখানপুখরী ইয়াং জেনারেশন মাদকমুক্ত সংগঠনের সভাপতি, হাবিবুর রহমান হাবিব, সহ পরিচালক রুবেল হোসেন, প্রচার  সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।

 

সমাবেশে বক্তারা বলেন মাদককে না বলি মাদকমুক্ত সমাজ গড়ি। মাদক নির্মূলে প্রশাসন যদি সহযোগিতা করেন তাহলেই শুখানপুখরী ইউনিয়নকে মাদকমুক্ত করা সম্ভব। এজন্য তারা প্রশাসন এবং স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *