ফেনী প্রতিনিধি:- ঢাকা মহানগর দক্ষিন যুবদলের সভাপতি নির্বাচিত হয়েছেন ফেনীর কৃতি সন্তান রফিকুল আলম মজনু। এর আগে তিনি ওই শাখার সাধারণ সম্পাদক ছিলেন। সোমবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৭ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির অনুমোদন দেন। কমিটির অপরাপর নেতৃবৃন্দরা হলেন সিনিয়র সহ-সভাপতি শরিফ হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন, যুগ্ম-সম্পাদক সাইদ হাসান মিন্টু, আর.টি মামুন ও আনন্দ শাহ, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন খান শাহীন। মজনুর গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নে।
Related Posts
চাটখিলের নোয়াখলা ইউনিয়ন নির্বাচন স্থগিত
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলের নোয়াখলা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করেছে উচ্চ আদালত। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ওই ইউনিয়নের বর্তমান…
যাত্রীসেবার মানোন্নয়নের মাধ্যমে বিমানের সুনাম বৃদ্ধির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী
বাসস : বাংলাদেশ বিমানকে স্বাধীনতার প্রতীক হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাত্রী সেবার মান উন্নত করার মাধ্যমে জাতীয় পতাকাবাহী…
ফেনীতে আদালতের এজলাসে পুলিশ কর্মকর্তার মৃত্যু
ফেনী প্রতিনিধি ॥ ফেনীর জজ কোর্টের সোনাগাজী আমলী আদালতের এজলাসের দায়িত্বরত অবস্থায় বৃহস্পতিবার সকালে কোর্ট উপ-পরিদর্শক (সিএসআই) দেলোয়ার হোসেন…