নোয়াখালী প্রতিনিধি > নোয়াখালীর সেনবাগ উপজেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ আবুল বাশার বলেন দেশরত্ন শেখ হাসিনা ঘোষীত ভিশন ২০৪১ বাস্তবায়িত হলে দেশ সর্বক্ষেত্রে উন্নত হবে।এর জন্য দরকার সরকারের ধারাবাহিকতা। আগামী নির্বাচনে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে অাবারো শেখ হাসিনা সরকার গঠন করবে । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ অা’লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী এমপি।
বিশেষ অতিথি ছিলেন, এম মোরশেদ অালম এমপি, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ আবুল বাশার, সেনবাগ উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আ স ম জাকারিয়া আল মামুন।