নিউজ ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কানাডা সফরে আমন্ত্রণ জানিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সম্প্রতি কানাডার এক বাংলা পত্রিকায় খবরটি প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী জুনে কানাডার কুইবেকে অনুষ্ঠেয় জি ৭ সম্মেলনে যোগ দিতে কানাডীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আগ্রহে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সে দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিষয়টি আন্তর্জাতিক ফোরামে তুলে ধরার জন্য শেখ হাসিনাকে এই আমন্ত্রণ জানিয়েছেন কানাডার সরকার প্রধান।
ট্রুডো চান- জি-৭ সম্মেলনে শেখ হাসিনা রোহিঙ্গাদের অবর্ণনীয় অবস্থা তুলে ধরবেন।
রোহিঙ্গা সংকট নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের গুণমুদ্ধদের একজন জাস্টিন ট্রুডো। গত এপ্রিলে সাবেক ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত দেশগুরোর মোর্চা কমনওয়েল শীর্ষ সম্মেলনে শেখ হাসিনাকে প্রশংসায় ভাসান তিনি।