নুরে আলম শাহ্ : ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানায় “রুহিয়া প্রেসক্লাব” এর আত্মপ্রকাশ। ২৮ এপ্রিল (শনিবার) সকাল ১১টায় রুহিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে ১০ সদস্যবিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়। মো: আমিনুল হক এর সভাপতিত্তে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা পরিষদের মহিলা সদস্য (আসন-৪) মোছা: হুসনেয়ারা হক, বিশেষ অতিথি ছিলেন ১নং রুহিয়া ইউপি চেয়ারম্যান মো: মনিরুল হক বাবু। অনুষ্ঠানে মো: আমিনুল হক (বাংলার আলো) কে সভাপতি, মো: আরিফুজ্জামান আরিফ (দৈনিক বাংলা) কে সহ-সভাপতি, মো: মজহারুল ইসলাম বাদল (সিটিজি ক্রাইম টিভি ও ক্রাইমনিউজ২৪.নেট) কে সাধারন সম্পাদক, মোঃ ফারুক হোসেন (দৈনিক গণ আলো) কে সাংগঠনিক সম্পাদক, গৌতম চন্দ্র বর্মন (নয়াআলো.কম) কে প্রচার ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, হোসাইন মোহাম্মদ আরমান জীবন (দৈনিক খবরপত্র) কে দপ্তর ও অর্থ বিষয়ক সম্পাদক, মোছা: তামান্না আক্তারকে মহিলা বিষয়ক সম্পাদক। কার্যকরী সদস্যরা হচ্ছেন, মো: তৌহিদুল ইসলাম, মোছা: মেহেরুন নেছা ও আবু হানিফ। নবগঠিত রুহিয়া প্রেসক্লাব এর পথ চলার শুরু লগ্নে সকলে বিভিন্ন দিক নির্দেশনামুলক ফলপ্রসূ আলোচনা করেন।
Related Posts
তৃণমুল সাংবাদিকতায় ‘মানবাধিকার শান্তি পদক ‘ পেয়েছেন সৈয়দ মনির অাহমদ
বাংলার দর্পন ডটকম : হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির অায়োজনে ‘সামাজিক নিরাপত্তা রক্ষায় করণীয় ‘ শীর্ষক গোলটেবিল আলোচনা সভা শনিবার বিকেলে…
রোকেয়া প্রাচীর ‘স্বপ্ন সাজাই’র পৃষ্ঠপোষকতায় ফেনীতে ‘অনলাইন বিজনেস ওয়ার্কশফ’
প্রেস বিজ্ঞপ্তি: ফেনীতে তরুণ প্রজন্মদের কাছে তথ্য-প্রযুক্তি ও অনলাইন বিজনেস ব্যাপকভাবে ছড়িয়ে দিতে এ বিষয়ে একটি ‘অনলাইন বিজনেস…
ফেনীতে দৈনিক সংবাদের ৬৮তম বর্ষে পদার্পণ উদযাপন | বাংলারদর্পন
ফেনী প্রতিনিধি ; দেশের প্রাচীনতম পত্রিকা দৈনিক সংবাদের ৬৮তম বর্ষে পদার্পণ ফেনীতে সাড়ম্বরে উদযাপন হয়েছে। কেক কাটা ও আলোচনা সভার…