মো:জানে-আলম : “স্বাস্থ্যই সম্পদ” ও আমিই পারি শিশুর প্রতি সহিংসতা বন্ধ করতে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শিশুদের স্বাস্থ্যের সুরক্ষা ও নিরাপত্তা এবং লক্ষ্যস্থিত পরিবারে আর্থিক স্বচ্ছলতা আনয়ন ও টেকসই উন্নয়নে এপি ওয়ার্ল্ড ভিশন কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি ১৯ এপ্রিল বৃহস্পতিবার বিকা়ল ৩ টায় জেলা পরিষদ হলরুমে ঠাকুরগাঁও পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের নিবন্ধিত ও কমিউনিটি ৫৪৭ জন অসহায় শিশুর মাঝে মশারি বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলি, বাংলাদেশ শিশু একাডেমী, ঠাকুরগাঁও জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও নারী সংগঠনের সদস্য দ্রৌপদী দেবী আগরওলা, ডেইলি সান পত্রিকা ও গ্রামীণ নিউজ টুয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি, নুরে আলম শাহ। এছাড়া অনুষ্ঠান পরিচালনায় ছিলেন পারুল বেগম, প্রোগ্রাম অফিসার, এপি ওয়ার্ল্ড ,ঠাকুরগাঁও। মশারি পেয়ে নিবন্ধিত ,কমিউনিটি ও অসহায় শিশুদের অভিভাবকরা ওয়ার্ল্ড ভিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Related Posts
ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন : সভাপতি তমাল -সম্পাদক হ্যাভেন
কুড়িগ্রাম প্রতিনিধি : ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর…
উলিপুরে তিস্তা নদীতে ডুবে যাওয়া কৃষকের মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের ২ দিন পর তিস্তা নদীতে ডুবে যাওয়া কৃষক বদিউজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়েছে । আজ…
কুড়িগ্রামে বালু বোঝাই ট্রাক চাপায় নিহত ১, আহত ৫
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বালু বোঝাই ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তাজুল ইসলাম(৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।এ ঘটনায়…