ফেনী প্রতিনিধি : ফেনী জেলা যুবদল নেতা হায়দার আলী রাসেলকে (রাসেল পাটোযারী) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ জানুয়ারী) সন্ধ্যার দিকে শহরের রামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় সে ফেনী জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক। তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় হরতালে ভাংচুর, অগ্নিসংযোগসহ নানা অপরাধে ২০ টি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) শহিদুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন। এদিকে তার গ্রেফতারে প্রতিবাদ জানিয়েছেন ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারী।
Related Posts
৭১ এ মকবুলের চিঠিতেই হত্যার দালিলিক প্রমান
বাংলার দর্পন ডেস্কঃ ১৮নভেম্বর১৬.। ফেনী কলেজ ছাত্র সংসদের (১৯৬৭-৬৮ সালের) ভিপি, তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন নেতা সৈয়দ মাওলানা ওয়াজ…
ফেনীতে শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান
ফেনী প্রতিনিধি : ফেনী সদর উপজেলা বিভিন্ন ইউনিয়নের শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। রবিবার বিকালে পৌরসভাস্থ আওয়ামীলীগ…
সোনাগাজীতে রহস্যজনক ভাবে যুবকের মৃত্যু > বাংলারদর্পন
মুঃ ইব্রাহিম আল সোহাগ-> সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নে রহস্যজনক ভাবে মোঃ এমরান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে…