ফটিকছড়িতে ইয়াবা সম্রাট আব্দুল গফুর গ্রেপ্তার | বাংলারদর্পন

ফটিকছড়ি প্রতিনিধি..

 

 

ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন ২নং দাঁতমারার নিশ্চিন্তাপুর হোসেন্যার  খিল এলকায় আজ ২ এপ্রিল সোমবার সকাল ৭.০০ ঘটিকার সময় ইয়াবা সহ আব্দুল গফুর (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ভূজপর থানা পুলিশ। 

 

 

গ্রেপ্তার কৃত আব্দুল  গফুর(৩৬) হোসেন্যার খীল গ্রামের শহিদ আহম্মদ এর ছেলে বলে জানা যায়।

 

 

এ ব্যাপারে ভুজপুর থানার অফিসার ইনসার্চ এর কাছে জানতে চাইলে তিনি জানান,আজ সকাল ৭.০০ঘটিকার সময় গোপন  সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার আমিনুর রহমান সহ একটি বিশেষ ফোর্স ২নং দাঁতমারার ইউনিয়নের হোসেন্যার খিল গ্রামের আব্দুল গফুরের বাড়িতে অভিযান চালানো হয়।

 

 

এ সময় তার নিজ বাড়ি থেকে ৩৬০০ পিচ ইয়াবা সহ আনুমানিক ১১লক্ষ টাকার ইয়াবা সহ আব্দুল  গফুর (৩৬)কে গ্রেপ্তার করে পুলিশ ।

 

 

আব্দুল  গফুর এর বিরুদ্ধে প্রচলিত আইনে  মাদক-মামলা রুজু করিয়া আদালতে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *