ফেনী প্রতিনিধি :
সোনাগাজী সরকারী কলেজের ২০১৮ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে আজ ২৭ মার্চ সকালে কলেজ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মহীউদ্দিন চৌধরীর সভাপতিত্বে, কলেজের প্রভাষক মোহাম্মদ ইলিয়াছ এর সঞ্চালনায়, প্রধাণ অতিথি ছিলেন ফেনী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ সাইফুদ্দিন শাহ্।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফেনী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তায়বুল হক, সোনাগাজী সরকারি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ ফখরুল মাওলা।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সোনাগাজী সরকারী কলেজ ছাত্রলীগ সভাপতি নেয়ামত উল্যাহ, ছাত্রনেতা মোঃ ইলিয়াছ প্রমুখ ।
পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, সোনাগাজী সরকারী কলেজের মানবিক বিভাগের ছাত্র মোহাম্মদ ইকবাল হোসাঈন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলেজের প্রভাষক বৃন্দ, অভিবাবক বৃন্দ সুশীল সমাজ সহ পরীক্ষার্থীবৃন্দ ও কলেজের বিভিন্ন শাখার ছাত্র ছাত্রীবৃন্দ।