চট্টগ্রাম ব্যুরো :
গত ০১/০৩/২০১৮ইং তারিখ রোজ বৃহস্পতিবার ফজর নামাজ শেষে সূর্য উঠার পর অর্থাৎ খুব ভোরে মানুষ ঘুম থেকে উঠার আগেই কাঞ্চননগর ইউনিয়নের উত্তর কাঞ্চননগর মৌজার কুমারটিলা নামক স্হানে ২নং ওয়াডের বর্তমান ইউপি মেম্বার আবুল হাসেম এর প্রত্যক্ষ মদদে এলাকার বনদুস্য ও মুর্তিমান আতংক আজিজুল হক বাহিনী অত্র ইউনিয়নের স্হানীয় বাসিন্দা বয়োবৃদ্ধ, অসুস্থ আলহাজ্ব মোঃ লোকমান চৌধুরী ও তার মৃত ভ্রাতা মোঃ সোলায়মান চৌধুরীর পৈত্রিক সম্পত্তিতে তথা নিজস্ব জায়গায় স্বহস্তে রোপন করা গাছ এবং বাগানের মূল্যবান কাঠ সেগুন বৃক্ষ কর্তন ও লুটপাট করে নিয়ে গেছে।
সেই সাথে স্হানীয় ইউপি মেম্বার ও এলাকার মুর্তিমান ত্রাস আজিজ বাহিনী ও তার সাঙ্গ-পাঙ্গ মিলে বয়োবৃদ্ধ মোঃ লোকমান চৌধুরি ও তার আত্মীয় স্বজন এবং সন্তান সন্ততিকে বিভিন্ন প্রকারের হুমকি ধমকি ও প্রাণ নাশের ভয় দেখিয়ে চলছে এবং তাদের(দুর্বৃত্তদের) বিরুদ্ধে মুখ খুললে এর পরিনাম ভাল হবেনা বলে শাসিয়ে যাচ্ছে, যাতে লোকমান চৌধুরী এবং তার আত্মীয়-স্বজন দুর্বৃত্তদের বিরোদ্ধে কোন প্রকার আইনগত পদক্ষেপ গ্রহন না করে। যদি আইনগত ব্যবস্থা গ্রহন করে তাহলে এর শেষ দেখে নেবে বলেও হুংকার করছে দুর্বৃত্তরা।
আইনের তোয়াক্কা না করে একজন দায়িত্বশীল জন প্রতিনিধি বনদস্যুর প্রত্যক্ষ সহযোগীতায় জনগনের সম্পদ অবৈদভাবে একের পর এক লুটপাট করেই চলছে।তাদের দাপটে অত্র এলাকার লোকজন কোনপ্রকার টু-শব্দ করার সাহস পর্যন্ত পায় না।
এমতাবস্তায়, এলাকার শান্তিপ্রিয় স্থানীয় জনগন জরুরী ভিত্তিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।