চট্টগ্রাম ব্যুরো :
কারাবন্দী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রামে লিফলেট বিতরণ করেছে যুবদল।
বৃহস্পতিবার বিকেলে নগরীর পাহাড়তলী বাজারে এই কর্মসূচী পালন করা হয়।
নগর যুবদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন দীপ্তির নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন নগর যুবদল নেতা নুর আহমেদ গুড্ডু, হাবিবুর রহমান চৌধুরী, ছাত্রদল নেতা ফজলুল হক সুমন, হাবিবুর রহমান মাসুম, মিয়া মোহাম্মদ হারুন,হাজি মোহাম্মদ এস্কান্দার উল্লাহ, ইকবাল হোসেন, সাইফুল আলম,হেলাল হোসেন, মুহাম্মদ ইউনূস, সাইফুল আলম রুবেল, আজিজ চৌধুরী, আনোয়ার হোসেন, রাজু খান, মোহাম্মদ ওমর প্রমুখ।