মােস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ :
ঝিনাইদহের মহেশপুর উপজেলার গুড়দাহ গ্রামে ৮ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযােগ পাওয়া গেছে।
থানা সূত্রে প্রকাশ হয় যে, ১২ই ফেব্রুয়ারী বিকালে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের গুড়দাহ গ্রামে শহিদুলের ছেলে কিতাবুল(১৪) একই গ্রামের ফুরকান আলীর ৮ বছরের শিশু কন্যাকে ধর্ষন করে।
শিশুটির পিতা ফুরকান জানায়, সােমবার বিকালে কিতাবুল তার মেয়েকে বাড়ী থেকে ফুঁসলিয়ে নিয়ে যায়। পাশের একটি ভূট্রা ক্ষেতের মধ্যে নিয়ে ধর্ষণ করে।
এ ব্যাপারে মেয়ের পিতা বাদী হয়ে মহেশপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৪এর (খ) ধারায় একটি মামলা করেছে।। পুলিশ ওই আসামীকে গ্রেফতার করেছে।
মহেশপুর থানার ওসি লস্ক¯র জায়াদুল হক বলেন, মঙ্গলবার দুপুরে আসামীকে ঝিনাইদহ আদালতে পাঠানাে হয়েছে।