ডেস্ক রিপোর্ট :
ফেব্রুয়ারী ৯, ২০১৮
গত কয়েস মাস পূর্বে সিলেটের জালালাবাদ কলেজ ছাত্রলীগ নেতা মো: নুরুল আমিন শাহিন কে শিবিরের সন্ত্রাসীরা কুপিয়ে তার ডানহাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে এবং পায়ে গুরুতর জখম করে।
এরপর থেকে নিম্নবিত্ত পরিবারের সন্তান শাহীনের টাকার অভাবে চিকিৎসা ব্যাহত হয় এবং তার পরিবার চরম আর্থিক অনটনে পড়ে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহিনের দুর্দশার খবর শোনে এগিয়ে আসেন। শাহিন ও তার পিতাকে শুক্রবার সন্ধায় গণভবনে ডেকে ১০ লক্ষ টাকার অনুদানের চেক দেন এবং শাহিনের পাশে সবসময় থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।