ছাদিরপুর-দরগাপুর মহিলা মাদরাসার বার্ষিক মহা-‘সম্মেলন

 

সুনামগঞ্জ প্রতিনিধি :

 

 

সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের ছাদিরপুর- দরগাহপুর মদিনাতুল উলূম মহিলা মাদরাসার বার্ষিক ইসলামী মহা-সম্মেলন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় মাদসার সংলগ্ন মাঠে ওয়াজ মাহফিল অনুষ্টিত হয়েছে,  ধারাবাহিক ভাবে  মধ্যরাত পর্যন্ত   ইসলামী গুরুপূর্ণ বিষয় বস্তু ও মহিলাদের দ্বীনি শিক্ষার তাৎপর্যমূলক আলোচনা করেন আমন্ত্রিত অতিথিরা।  অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যাক্তিত্ব মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে  মাদরাসার শিক্ষক মাওলানা  মিছবাহ উদ্দীনের ও সাবেক শিক্ষক মাওলানা রাজন আলীর যৌত্র সঞ্চালনায় প্রধান অতিথির হিসাবে গুরুপূর্ণ নসিহত পেশ করেন, আল্লামা নুরুল ইসলাম খাঁন,

তিনি বলেন, যদি বর্তমান যুগে মহিলাদেরকে মা,ফাতেমার  আদর্শের ন্যায় গঠন করতে চায় সমাজ তাহলে মহিলা মাদরাসায় শিক্ষার জন্য পাঠিয়ে দিতে হবে । মহিলাদের  দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তুলা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।বিশেষ অতিথি হিসাবে নসিহত পেশ করেন, মাওলানা ছাদিকুর রহমান, মুফতি হুসাইন সারোয়ার, জাউয়া বাজার কেন্দ্রীয় মসজিদের খতিব,মাওলানা সাইদ আহমেদ প্রমূখ। বিশেষ অতিথির বক্তব্যে বক্তরা বলেন, মহিলারা হচ্ছেন সম্মানী জাতি, তাদের সব চেয়ে বেশি সম্মানিত। তাদেরকে আল্লাহ, তায়ালা অধিক সম্মান করে দুনিয়াতে পাঠিয়েছেন কারণ, তারা নবী রাসুলের মা, এযুগের যে কেউ বড় কিছু হোন কেন,তাহার মা নিশ্চয় একজন মহিলা। আর মহিলাদেরকে সঠিক আদর্শে গড়ে তুলতে একটি মহিলা মাদসারার শিক্ষার বলিষ্ট ভূমিকার বেশ প্রয়োজন। আজ আপনের ছাদিরপুর-দরগাপুর নামক একটি মহিলা মাদরাসা। শুনেছি এই দ্বীনি শিক্ষা প্রতিষ্টানের ধারক বাহক একজন তরুন উদীয়মান  স্পেন প্রবাসী যুবক নিজামুল রাহমান, আমরা শুনে আনন্দে আত্মহারা।এই মহান কাজ আর কয়জনের ভাগ্যে জুঠে। আর শিক্ষক- সাহেবানদের কঠোর পরিশ্রমে এগিয়ে যাচ্ছে মাদরাসা। দিরাই জামেয়ার মুহাদ্দিস মাওলানা ফখরুল ইসলাম,টুক দিরাই আইশা সিদ্দীকা মহিলা মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা ইলিয়াস আহমদ,  প্রবীন হাফিজ ফারুক আহমদ, কবির আহমেদ,ব্যবসায়ী এম এ জাহান, সাংবাদিক নাইম তালুকদার সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন,অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অত্র মাদরাসার মুহতামিম মাওলানা হুসাইন আহমেদ। পরে মাদরাসার কৃতি শিক্ষার্থীদের  হাতে পুরুস্কার তুলে দেওয়া হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *