মো.নাইম তালুকদার : সুনামগঞ্জ
দক্ষিন সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারে রবিবার দুপুর ১১. টায় সুনামগঞ্জ সিলেট মহাসড়কের পাগলা বাজার ব্রীজের উপরে সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালামের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগের সকল অসংগঠন কতৃক এক পথসভা করেন।
পথসভায় আগামী ৩০ তারিখ জননেত্রী শেখ হাসিনার সিলেট সফর কে সফল করার লক্ষে সকল নেতৃবৃন্দ কে এক হয়ে জনসভা সফল করার তাগিদ দেন আহমদ হুসেন।এসময় উপস্থিত হাজারো উপিস্থিত জনতা স্লোগান ধরেন এই বলে জননেত্রীর নৌকা চাই সুনামগঞ্জ -৩ আসনে নৌকার মাঝির পরিবর্তন চাই। উক্ত পথসভায় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী আব্দুল হেকিম, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক সেলিম রেজা, পুর্ব বীরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রাইজুল ইসলাম, পুর্ব পাগলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মধু মিয়া, পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান জগলুল হায়দার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনসুর আলম সুজন,উপজেলা ছাত্রলীগ নেতা অসীম পাল, আজাদ হুসেন প্রমুখ।