চট্টগ্রাম ব্যুরো : বন্দর নগরী চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতু টোল প্লাজা অফিসের সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে ০১টি সাদা প্রাইভেট কার সহ ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ আসামীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী আতিকুর রহমান মামুন(৩২), পিতা- মোঃ শফিক, মাতা-আছিয়া বেগম, সাং-কাজীর দেউড়ী, ০১ নং গলি, মুন্সি মিয়ার বাড়ী, থানা-কোতয়ালী, জেলা-সিএমপি,চট্টগ্রাম, এ/পি-দামপাড়া, ০১ নং গলি, বাহাদুর ভিলা(নীচ তলা), থানা-চকবাজার, জেলা-সিএমপি,চট্টগ্রাম।
পলাতক আসামী , মোঃ সোহাগ(৩৫), পিতা-অজ্ঞাত, সাং-মরিচ্যা, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, মোঃ সোহেল(৩২), পিতা-অজ্ঞাত, সাং-এনায়েত বাজার, থানা-কোতয়ালী, জেলা-সিএমপি, চট্টগ্রাম।
২৫ জানুয়ারি ২০১৮ ইং তারিখ রাত ০০.৩৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের এসআই/রাজীব হোসেন এর নেতৃত্বে এসআই/স্বপন কুমার সরকার, এসআই/মোঃ ইছমাইল হোসেন, এএসআই/ মোঃ গোলাপ হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতু টোল প্লাজা অফিসের সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে ০১টি সাদা প্রাইভেট কার(যাহার রেজিঃ নং- চট্ট মেট্রো-ভ-০২-০৮১৫) ও ১৫,০০০ (পনের হাজার) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ আসামীকে গ্রেফতার করা হয়।
আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্ত এলাকা হইতে কম দামে ইয়াবা ট্যাবলেট ক্রয় করিয়া চট্টগ্রাম শহরে ও দেশের বিভিন্ন এলাকায় বেশী দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসে।
গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামীদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।