সোনাগাজীতে রহস্যজনক ভাবে যুবকের মৃত্যু > বাংলারদর্পন

 

 

মুঃ ইব্রাহিম আল সোহাগ->

সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নে রহস্যজনক ভাবে মোঃ এমরান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর গ্রামের কাতু মিয়ার পুত্র। বুধবার সকালে ইউনিয়নের রাজাপুর গ্রামের সেলিম মেম্বারের বাড়ির মুগরীর খামারের পাশের জমিতে এই ঘটনা ঘটে।

 

সুত্র জানায়, এমরান বক্তারমুন্সী বাজারের প্রমি ফ্যাশনে দীর্ঘদিন ধরে কর্মরত রয়েছে। সে সুবাধেই প্রমি ফ্যাশনের মালিকের বাড়িতে রাত্রি যাপন করতো সে। সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় তাকে খুঁজতে গিয়ে রুমের পাশের জমিতে তার লাশ দেখতে পেয়ে বাড়ির লোকজন মডেল থানা পুলিশ কে অবহিত করেন। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল ও সোনাগাজী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ থানায় নিয়ে আসেন।

এদিকে পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় পুলিশ ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দিয়েছেন সোনাগাজী মডেল থানার ওসি মো.মোয়াজ্জেম হোসেন। অন্যদিকে এলাকাবাসী এমরানের এই মৃত্যুকে রহস্যজনক বলে মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *