ফেনী প্রতিনিধি :
রেল স্টেশনে দিনে দুপুরে মাদক সেবন ও ব্যবসা চলে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা ফেনীর রেলস্টেশনে। এ সময় মাদক সেবনের সময় হাতেনাতে ধরা পড়েন। তাদের কাছে উদ্ধার করা হয় ইয়াবা ও গাঁজা। এ সময় ওমর ফারুক (১৯), মো: জুয়েল (১৯), দাউদ নবী (১৮) গাজা ও ইয়াবা সেবনের অপরাধে ছয় (৬) মাস করে কারাদন্ডাদেশ দেন আদালত।
এ ছাড়াও প্রকাশ্যে পাবলিক প্লেসে ধূমপানের জন্য ফেনী পৌরসভা এলাকায় তিনজনকে অর্থদন্ডে দন্ডিত করা হয়। মো: সাব্বিরকে ৩০০/- টাকা, মো: ফরিদকে ৩০০/- টাকা ও ইলিয়াস হোসেনকে ৩০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
এ সময় রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল আলীম ও সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা জনাব সাইফ ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।