ইপিজেডে সততা ভিশন বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা সামগ্রী ও পুরস্কার বিতরণ

 

 

চট্টগ্রাম ব্যুরো :

 

ইপিজেড থানাধীন আকমল আলী রোডের পকেট গেইট সংলগ্ন আল্ মানার ইসলামিয়া ইবতেদায়ী নুরানী মাদ্রাসা হেফজ ও এতিম খানায় গত ৩১ ডিসেম্বর সকাল ১১ টায় সততা ভিশন বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। পুরস্কার ও শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক সেকান্দর খান সঞ্চালনা করেন আনিছুর রহমান। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সততা ভিশন বাংলাদেশ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ জসিম উদ্দিন, মোঃ নেছার উদ্দিন মোঃ মুহিববুল্লাহ মোঃ গিয়াস উদ্দিন, মোঃ ফেরদৌস, মোঃ আবুল বশার, মোঃ মোস্তফা, মোঃ এমদাদুল্লাহ  মোঃ শাহাদাত, মোঃমাওলানা নুরুল আবছার, মোঃজাকির শাহাদাত,মোঃখোরশেদ প্রমুখ।

 

প্রধান অতিথি লোকমান হোসেন তার বক্তব্যে বলেন, সততা ভিশন বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন দুলালের নেতৃত্বে আমরা মানবতার কল্যাণে, সমাজের উন্নয়ন ও পরিবর্তনে কাজ করে যাচ্ছি। বেকারত্ব দূরীকরণ,দারিদ্র বিমোচন, শিক্ষা বঞ্চিত শিশুদের শিক্ষার ব্যবস্থা, ফ্রি চিকিৎসা সেবাসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড সততা ভিশন বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে বাস্তবায়ন হয়েছে এবং আগামীতেও উন্নয়ন মূলক আরো কার্যক্রম বাস্তবায়ন হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *