ফেনী প্রতিনিধি : ফেনীর পাঁছগাছিয়া ইউনিয়নের ওয়ারিশ মৃধা বাড়ীর নাছির উদ্দিনের উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। নাছির উদ্দিনের ছেলে ঢাকা জর্জ কোটের শিক্ষানবিশ অাইনজীবি কুতুব উদ্দিন আরিফ জানায়, জেঠা গিয়াস উদ্দিন এর সাথে সম্পত্তি ভাগ বন্টন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জেরে ৩০ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় শান্তি কোম্পানী রোডের অাবুল খায়েরের ছেলে সোহাগের নেতৃত্বে ৭/৮ অস্ত্রধারী সন্ত্রাসীরা বসতঘরে হামলা ও ভাংচুর চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়। থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি নিলে স্থানীয় চেয়ারম্যার বিষয়টি নিষ্পত্তির অাশ্বাস দেন। স্থানীয় ইউপি সদস্য জানান, ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি চেয়ারম্যান কে অবহিত করা হয়েছে।
স্থানীয় চেয়ারম্যান অানোয়ার হোসেন মানিক জানান, পারিবারিক বিরোধের কারনে হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে উভয় পক্ষকে বৈঠকের মাধ্যমে বিরোধের সমাধান করার জন্য অনুরোধ করা হয়েছে।