চট্টগ্রামে ৩০ হাজার ইয়াবাসহ ৩মাদক বিক্রেতাকে অাটক করেছে র‍্যাব

 

চট্টগ্রাম ব্যুরো :

১। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‌্যাবের প্রতিষ্ঠালগ্ন থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, ডাকাত, খুনি, বিপুল পরিমান অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৭, চট্টগ্রাম এ বৎসর ০১ জানুয়ারি ২০১৭ হতে অদ্য ২৫ নভেম্বর ২০১৭ ইং তারিখ পর্যন্ত সর্বমোট ২৮৫ টি বিভিন্ন ধরনের অস্ত্রসহ মোট ৪২টি ম্যাগাজিন এবং ৩,৪১৮ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি/কার্তুজ উদ্ধারের পাশাপাশি ৬৬ লক্ষ ৮৮ হাজার ৩৮১ পিস ইয়াবা ট্যাবলেট এর পাশাপাশি ২৩ হাজার ৬২৮ বোতল ফেন্সিডিল, ১,৪৩৮ বোতল বিদেশী মদ ও বিয়ার, ০২ লক্ষ ৯৪ হাজার ৯৩০ লিটার দেশীয় তৈরী মদ, ৬৫৬ কেজি ১৮০ গ্রাম গাঁজা, ৩৬০ গ্রাম হেরোইন এবং ৪০০ গ্রাম আফিম উদ্ধার করেছে।

 

২। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৭, চট্টগ্রাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার হতে ঢাকাগামী ০১টি বাসের মাধ্যমে কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট নিয়ে ঢাকার দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ২৫ নভেম্বর ২০১৭ ইং তারিখ ০৩৩০ ঘটিকার সময় স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন ৩৭৭ স্টেশন রোডস্থ নিজাম হোটেলের সামনে পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশী করতে থাকে। এসময় ঢাকাগামী ঞটইঅ খওঘঊ ঊখওঞঊ (অ/ঈ খটঢটজণ ঈঙঅঈঐ) পরিবহন এর একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৪-৮৫৬১) গতিবিধি সন্দেহজনক হলে র‌্যাব সদস্যরা উক্ত বাসটিকে থামানোর জন্য সংকেত দিলে গাড়িটি রাস্তার পাশে থামালে র‌্যাব সদস্যরা যাত্রী ও গাড়ী তল্লাশী করতে থাকে। এ সময় বাসটির ড্রাইভার

১।  মোস্তফা হোসেন বিশ্বাস (৫০), পিতা- মৃত ধলানিয়া বিশ্বাস, গ্রাম- ফুকরা, পো- ফুকরা, থানা- কাশিয়ানী, জেলা- গোপালগঞ্জ, ২। রিফাতুল ইসলাম (৩১), পিতা- রায়হান উদ্দিন, গ্রাম- বৈরাগীর টিল, পো- ডুলহাজরা, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার, বর্তমান ঠিকানা- বাখারবাড়ি (সোহেলের বাপের বাড়ি), নাজির বাড়ি, চান্দগাঁও, সিএমপি, চট্টগ্রাম এবং ৩। মোঃ জোবায়ের হোসেন (২৭), পিতা- মোঃ ইয়াছিন, গ্রাম- কালুর দোকান, ৪নং ওয়ার্ড, থানা- কক্সবাজার, জেলা- কক্সবাজার, বর্তমান ঠিকানা- রিয়াজ উদ্দিন উকিল সড়ক, চান্দগাঁও, সিএমপি চট্টগ্রাম’দেরকে সন্দেহ হওয়ায় উপস্থিত যাত্রীদের সম্মুখে তাদের দেহ তল্লাশী করে তাদের পরিহিত প্যান্টের পকেট হতে ৩ী২০০০= ৬,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামীদেরকে গ্রেফতার করা হয়। তাৎক্ষনিক গ্রেফতারকৃত আসামীদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্য এবং দেখানো মতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত বাসটির ভিতরে সুকৌশলে লুকানো অবস্থায় আরও ২৪,০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ সর্বমোট ৩০,০০০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ উক্ত বাসটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ০১ কোটি ৫০ লক্ষ টাকা এবং জব্দকৃত বাসের আনুমানিক মূল্য ০১ কোটি টাকা। 

 

৩। উদ্ধারকৃত মালামাল ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী-২০০৪) এর ১৯(১) এর টেবিল ৯(খ)/২১/২৫ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *