বাংলারদর্পন :
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের স্ত্রী রুবানা হক আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোলে তাঁর নাতিসহ একটি ছবি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন। সেখানে ছবিটির সঙ্গে তিনি যা লিখেছেন, তার সারমর্ম দেয়া হল-
‘আমাদের নাতি লেইথ, আপার কোলে। আমি সাধারণত ছবি পোস্ট করি না। কিন্তু এই ছবিটি শেয়ার করতে হলো। কারণ আনিসকে নিয়ে গুজব বেড়েই চলেছে। ‘মিথ্যা খবর’ প্রচার করে কেউ কেউ ফায়দা লুটছে, যা খুবই দুঃখজনক। ছবিটা এজন্যই দিতে হল, যেন সবাই জানে যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের প্রতি আগের চেয়ে এখন আরও বেশি সহানুভূতিশীল।
তিনি আমাদের পরিবারকে লন্ডনে সাক্ষাৎ দিয়েছেন এবং যখন কয়েকদিন আগে ঢাকায় এসেছিলাম তখনও তিনি আমাকে তাঁর সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছেন এবং আমি তাঁর সঙ্গে দেখা করেছি। আমাদের দুঃসময়ে তিনি যে অসাধারণ সহমর্মিতা নিয়ে আমাদের পাশে আছেন, তাঁর জন্য আমি ও আমার পরিবার তাঁর কাছে চিরকৃতজ্ঞ ও চিরঋণী।
ছবিটি সব গুজবকে নস্যাৎ করে দেবে, এই আমার আশা। আপনারা সবাই আমার স্বামী আনিসুল হকের জন্য দোয়া করুন।
রুবানা হকের ফেসবুক স্টাটাস >>
