সোনাগাজীতে গণডাকাতি – বাংলারদর্পন

 

নিজস্ব প্রতিবেদকঃ ১৮ নভেম্বর২০১৭ শনিবার : ফেনীর উপকুলিয় উপজেলা সোনাগাজীতে গণডাকাতির অভিযোগ পাওয়া গেছে।  জানা যায়, বৃহষ্পতিবার দিবাগত রাতে মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রামের হাজী এলাহী বক্স বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।  গৃহকর্তা তাজুল ইসলাম জানান, মধ্যরাতে অস্ত্রধারী ডাকাতদল তালা ভেঙে ঘরে প্রবেশ করে, ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে অালমিরা ভেঙে স্বর্ন, নগদ টাকা ও প্রয়োজনীয় দলীলপত্র লুট করে নিয়ে যায়।

একই সময় মাত্র ৩শ মিটার দুরুত্বে ইউছুফ মিয়ার বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে।  গৃহকর্তা চট্টগ্রামের সিএন্ডএফ ব্যাবসায়ী মিজানুর রহমান জানান, বাড়ীতে বৃদ্ধ দাদী ও গৃহকর্মী ছিল।  প্রধান ফটকের তালা ভেঙে ঘরে প্রবেশ করে ডাকাতদল।  ৪ ভরি স্বর্ন, নগদ ৬০হাজার টাকা ও দলীলপত্র লুট করে নিয়ে যায়।

অপরদিকে বৃহষ্পতিবার রাতে মঙ্গলকান্দি ইউনিয়নের দক্ষিণ মঙ্গলকান্দি গ্রামের ভুলুমিয়ার বাড়ীতে  দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গৃহকর্তা নুর মোহাম্মদ ভুলুমিয়া জানান,  বসত ঘরের জানালার গ্রীল কেটে ঘরে ঢুকে ১৫-২০ জন মুখোশধারী সশস্ত্র ডাকাত ঘরের সবাইকে বেধে  অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এসময় ৫টি আলমিরার তালা ভেঙ্গে ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ  টাকা, ১১ লাখ টাকার ৫টি স্বাক্ষরিত চেক, কাগজপত্র, দলিল, কাপড়-চোপড়সহ ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

 

অন্যদিকে, মঙ্গলবার গভীর রাতে আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের  সৌদিআরব প্রবাসী অাবু বক্কর এর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। জানা যায়, ৫টি আলমিরার তালা ভেঙ্গে ২২ ভরি স্বর্ণালংকার, নগদ ৭০ হাজার টাকা, বাড়ির  দলিলপত্রসহ ১২ লাখ টাকার মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।

এর অাগের দিন, একই গ্রামে ডা. মোস্তাফিজুর রহমানের বাড়িতেও একই কায়দায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছিল। এছাড়াও সাহেবের হাটে ৬টি দোকানেও সম্প্রতি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছিল।

অব্যহত গণডাকাতির ফলে স্থানীয়দের মাঝে ব্যাপক অাতঙ্ক বিরাজ করছে।

এব্যাপারে মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির এর বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর অালম সরকার জানান, খবর পেয়ে পুলিশ প্রতিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।  সবগুলো একই কায়দায় ঘটেছে। ভুক্তভুগীদের  জিঙ্গাসাবাদে জানা গেছে,  ডাকাতদলের সদস্যরা বহিরাগত, তবে স্থানীয় দুর্বৃত্তদের  সহযোগীতা থাকতে পারে।

তিনি স্থানীয় এলাকাবাসীর সহযোগীতা কামনা করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *