অাফজাল হোসেন, দিনাজপুর :
ফুলবাড়ি আন্দােলনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও এশিয়া এনার্জীকে দেশ থেকে বহিস্কারের দাবীতে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি দিনাজপুর জেলা শাখার উদ্দ্যােগে গতকাল বিক্ষােভ মিছিল এবং প্রধানমত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল দিনাজপুর প্রেসক্লাবের সন্মুখ হতে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি দিনাজপুর জলা শাখার উদ্দ্যাগ বিক্ষাভ মিছিলসহকার নেতৃবৃন্দ জেলা প্রশাসক কার্য্যালয়ের অভিমুখ রওনা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক কার্য্যালয়ের সামনে সংগঠনের জেলা শাখার আহবায়ক মােহাম্মদ আলতাফ হােসাইনের সভাপতিত্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।