ইরান-ইরাক সীমান্তে ভূমিকম্প: নিহতের সংখ্যা বেড়ে ২১১- বাংলারদর্পন

বাংলারদর্পন।

ইরাক ও ইরানের সীমান্ত অঞ্চলে এক শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২১১ জনের দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ১৭০০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববারে এই ভূমিকম্পটি ৭ দশমিক ৩ মাত্রার ছিল বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে। তবে ইরাকের আবহাওয়া বিভাগ বলছে, এর মাত্রা ছিল ৬ দশমিক ৫। ভূমিকম্পে আরও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।

ভূমিকম্পটির কেন্দ্র ছিল ইরান সীমান্তবর্তী ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্থানের সুলাইমানিয়া প্রদেশের পেঞ্জভিনে। এলাকাটি ইরানের সঙ্গে প্রধান সীমান্ত ক্রসিংয়ের সন্নিকটে।

ইরানের বেশ কয়েকটি প্রদেশে ভূমিকম্পটি অনুভূত হলেও সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কেরমানশাহ প্রদেশে। কর্তৃপক্ষ প্রদেশটিতে তিনদিনের শোক ঘোষণা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *