বাংলার দর্পন ডটকম : অক্টোবর ২৬, ২০১৭। এসএসএফ এর পর সেনাবাহিনী কে জড়িয়ে বিরুপ মন্তব্য করেছে ভারতীয় মিডিয়া। এসএসএফ কে জড়িয়ে প্রকাশিত সংবাদ মিথ্যা বানোয়াট বলেছে প্রধানমন্ত্রীর দপ্তর। বিশেষজ্ঞদের মতে চলতি সংবাদও বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত।
বাংলাদেশে কি সেনা ষড়যন্ত্রের ইঙ্গিত মিলেছে? কলকাতার ইংরিজি দৈনিক, দ্য টেলিগ্রাফ বুধবার ভারতীয় ও বাংলাদেশী সূত্র উদ্ধৃত করে লিখেছে, ২১ অক্টোবর ঢাকায় গোপনে বৈঠকে বসেন জনা ২০ প্রাক্তন ও বর্তমান সেনা অফিসারেরা। কি ছিল তাতে আলোচ্য, তা অবশ্য জানা যায় নি। এ-ও বলা হয়েছে, বর্তমান যে অফিসারেরা বৈঠকে ছিলেন, তাঁদের সরিয়ে দিচ্ছে শেখ হাসিনার দপ্তর। তবে এ সংবাদের সত্যতা ঐ দপ্তর স্বীকার করে নি।
তবে ভারতীয় ও বাংলাদেশী অন্যান্য সূত্রকে উদ্ধৃত করেই প্রকাশিত এই সংবাদ। বাংলাদেশে অতীতে সেনা অভ্যুত্থান হয়েছে একাধিকবার। তাই খবরটি নিয়ে উদ্বেগ। ২০১৮-র শেষে বাংলাদেশে নির্বাচন। এখন রোহিঙ্গা সমস্যা নিয়ে ও দেশ আলোড়িত। সক্রিয় হয়ে উঠেছে পাকিস্তানী গোয়েন্দা সংস্থা আইএসআই। তারা যে শেখ হাসিনাকে পছন্দ করে না, তা জানা। পর্দার আড়ালে তাহলে কি ঘটছে? প্রাক্তন ও বর্তমান সেনা অফিসারেরা কি তবে সেনা শাসন চান? না, কেবল হাসিনাকে ক্ষমতাচ্যূত করাই লক্ষ্য?
এ প্রশ্ন দ্য টেলিগ্রাফের।