লালপোলে ছাত্রলীগ পরিচয়ে চাঁদাবাজীর সময় গণধোলাই

 

ফেনী প্রতিনিধি:  ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের লালপোলে চাাঁদাবাজীর সময় নোবেল নামে এক যুবককে গণধোলাই দেয় স্থানীয়রা। বৃহষ্পতিবার দুপুরে লালপোল সোনাগাজী সড়কে এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানাযায়, গোবিন্দ পুরের তালেব আলীর পুত্র নোবেল কয়েকজন সহযোগী নিয়ে জামাল ব্রেডে নাস্তা করে,পরে দোকানের কর্মচারী খরচের টাকা চাইলে তাকে মারধর করে।

এ সময় নোবেল হুমকি দিয়ে বলে লালপোলে দোকান করতে তাকে চাঁদা দিতে হবে। পরে কর্মচারীকে মারধরের এক পর্যায়ে তার শোর-চিৎকারে আশপাশের লোকজন এসে নোবেলকে আটক করে গণধোলাই দেয়।

জামাল ব্রেডের স্বত্ত্বাধীকারী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন জানান, নোবেল ও তার সহযোগীরা নাস্তা করে টাকা না দিয়ে তার দোকানের কর্মচারীকে কিল ঘুষি মারে। পরে তাকে আটক করে স্থানীয়রা  মারধর করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *