ফেনী :
রোহিঙ্গা ইস্যুতে ফেনী জেলা পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর অালম সরকার এর গাওয়া “মানবতায় বাংলাদেশ ” গানের জন্য সম্মাননা উপহার দেন এনএনিউজ২৪ এর ব্যাবস্থাপনা সম্পাদক নঈম উদ্দিন খান।
প্রাপ্ত উপহার মঙ্গলবার বিকালে রোহিঙ্গা শিশুদের জন্য সোনাগাজী প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে তুলে দেন পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর অালম সরকার।
এসময় আরো উপস্থিত ছিলেন, ফেনী জেলা হিন্দু- বৌদ্দ -খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক শুকদেব নাথ তপন, ফেনী রিপোটার্স ইউনিটির সাবেক সাধারন সম্পাদক যতন মজুমদার, সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মনির অাহমদ, যুগ্ন সাধারন সম্পাদক নান্টু লাল দাস, সদস্য মোহাম্মদ ছালাহ্ উদ্দিন, দৈনিক সন্ধাবানী প্রতিনিধি কামরুল ইসলাম প্রমুখ।