জামিন বাতিল : সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন কারাগারে

ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি অাবদুল মোতালেব চৌধুরী রবিন এর জামিন বাতিল করে কারাগারে প্রেরনের নির্দেশ দিয়েছে অাদালত।

২০১৫ সালে ভোরবাজারে ঈদ পুনর্মিলনি অনুষ্ঠানে  ফেনী -৩ অাসনের সংসদ সদস্য হাজী রহিম উল্যাহর গাড়ী বহরে হামলার ঘটনা ঘটে, এতে পুলিশ  সহ ১০ জন অাহত হয়। উক্ত ঘটনায় সোনাগাজী মডেল থানার এসআই রমজান অালী বাদী ছাত্রলীগ নেতা রবিনকে প্রধান অাসামী করে মামলা রুজু করে।

জানা যায়, সোমবার সকালে  উক্ত মামলায় অাত্মসমর্পন করলে অাদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

সোনাগাজী মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, উক্ত মামলায় রবিনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিল, সে দীর্ঘদিন ধরে পলাতক।  এছাড়া অারো অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *