নোয়াখালীর সুবর্নচরে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত ২ 

 

 

 

মো: ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালী সুবর্নচর উপজেলার ৫নং চরজুবলী ইউনিয়নের ডাক্তার সমজিদ নামক স্থানে আজ বৃহস্পতিবার রাত ৯ টা ৩০ মিনিটের সময় সড়ক দূর্ঘটনা ঘটে এতে ২ জন গুরুতর আহত হয়, আহতদের অবস্থা আশংকা জনক। স্বরজমিনে গিয়ে জানাযায়,  সোনাপুর থেকে ছেড়ে আসা সুবর্ণচর সুপার সার্ভিস (নোয়াখালী জ ০৫-০০৬১) যাত্রীবাহী গাড়ীটি চেয়ারম্যানঘাট যাওয়ার পথে ৫ নং চরজুবলী ইউনিয়নের ডাক্তার মসজিদ নামক স্থানে পৌঁছালে সামনে থাকা ট্রাক্টর টরিকে পিচন থেকে ধাক্কা দেয় এতে সাথে সাথে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে  পাশের খালে পড়ে যায় ।  এতে চরজুবলী ইউনিয়নের মোহাম্মদ কবিরের পুত্র জসিম, মো: সৌবর মিয়ার পুত্র আলাদ্দিন গুরুতর আহত হয়। সাথে সাথে স্থানিয়রা  আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরন করে আহতদের আবস্থা আশংকা জনক বলে জানাযায়।  চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিনের সাথে আলাপ কালে তিনি জানান আমি এই মাত্র শুনেছি,  থানার একটি দল ঘটাস্থলে গিয়েছে। এ ঘটনায় আর অনেকেই আহত হবার খবর পাওয়া গেছে এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের পরিচয় কিংবা কোন হাসপাতালে চিকিৎসাধীন তা জানাযায়নি।।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *