ফেনী প্রতিনিধি :
ফেনীর হাসপাতাল মোড়ে অবস্থিত সোনালী ডায়াগনস্টিক সেন্টারে আজ ২৪ সেপ্টেম্বর রোববার সকালে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
এ সময় এক্সরে মেশিন এর লাইসেন্স না থাকা ও সার্টিফিকেটহীন টেকনিশিয়ান দ্বারা ল্যাব পরিচালনা করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জাফর আহম্মেদকে ৩০হাজার- টাকা অর্থদন্ডে দন্ডিত করেন আদালত।
স্বাস্থ্যসেবা খাতে শৃঙ্খলা আনয়নে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।