ফেনীর সোনাগাজী উপজেলা ছাত্রলীগ সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বৃহষ্পতিবার বিকেলে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, আব্দুল মোতালেব চৌধুরী রবিন (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ,সোনাগাজী উপজেলা, ফেনী)-এর উপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্ব-পদে বহাল করা হলো।