সোনাগাজী প্রতিনিধি >>> বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসুচির অংশ হিসেবে রোববার সকালে সোনাগাজীর মঙ্গলকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে তথ্য ও ভিডিও চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বপ্ন সাজাই এর প্রধান পৃষ্টপোষক এবং বাংলাদেশ মহিলা অা’লীগের সাংস্কৃতিক সম্পাদক রোকেয়া প্রাচী বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ অার বাংলাদেশ মানে বঙ্গবন্ধু এর বিকল্প নেই। তাই কোমলমতি শিশুদের বঙ্গবন্ধু ও তাঁর রাজনৈতিক জীবন সম্পর্কে জানাতে হবে। 
অনুষ্ঠানে ফেনী জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক সমর দেব নাথ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক বৃন্দ ও সকল শিক্ষার্থী অংশ গ্রহন করেন।