আবদুল্লাহ রিয়েল নিজস্ব প্রতিবেদক/বাংলার দর্পন- সৎ বাবার ধর্ষণের শিকার হয়েছে নয় বছরের এক কিশোরী। এঘটনায় বৃহস্পতিবার সৎ বাবা আয়নুলকে আটক করেছে পুলিশ। গত বুধবার দুপুরে রাজধানীর উত্তরার উত্তরখানের রোকেয়া বাগানবাড়ির চৌরাস্তা সংলগ্ন একটি বাসায় ঘটনাটি ঘটে। জানা গেছে, শিশুর মা মিনু বেগম। আয়নুল তার মায়ের দ্বিতীয় স্বামী। আয়নুলের সংসারে থাকেন এই মা-মেয়ে। ঘটনার দিন দুপুর ২টার দিকে মিনু বেগম বাসার বাইরে বের হন। এই সুযোগে শিশুটি তার বাবার ধর্ষণ ও পাশবিক নির্যাতনের শিকার হয়। পরে মা বাসায় এলে তাকে ধর্ষণ ও নির্য়াতনে কথা বলে শিশুটি।উত্তখান থানার উপপরিদর্শক(এসআই) আবুল কালাম আজাদ মামলার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযু্ক্তও আটক হয়েছেন। অপরাধের সত্যতা মিললে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
Related Posts
বখতারমুন্সি কলেজের অধ্যক্ষের অপসারনের দাবীতে বিক্ষোভ || ভাংচু্র
ফেনী প্রতিনিধি :ফেনীর সোনাগাজী উপজেলার বখতারমুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ মমিনুল হকের অপসারনের দাবীতে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ করেছে…
মেজর রাশেদ হত্যার প্রতিবাদে ও বিচার দাবীতে মানববন্ধন
গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী : ঈদের দিন কক্সবাজারে পুলিশের গুলিতে মেজর রাশেদ হত্যার প্রতিবাদ ও বিচার দাবী করেছে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের…
সা’দ পন্থীদের ইজতেমাগামী বাসে সিলিন্ডার ভর্তি ৪০হাজার ইয়াবা উদ্ধার
নিউজ ডেস্কঃ কক্সবাজার শহরের লিংরোড এলাকায় দ্বিতীয় পর্বে শুরু হওয়া বিশ্ব ইজতেমাগামী একটি বাসে সিলিন্ডার ভর্তি ৪০ হাজার ইয়াবা উদ্ধার…