বেগম জিয়ার মাগফিরাত কামনায় এলিনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি :
রামপুর সওদাগর বাড়িতে প্রয়াত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন সওদাগর বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আতিকুর রহমান।

 

গতকাল বুধবার সওদাগর বাড়ির সামনে ইফতার মাহফিলে অংশ নেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য পিপি মেজবাহ উদ্দিন খান, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক অধ্যাপক এম এ খালেক, এয়াকুব নবী ও গাজী হাবিব উল্যাহ মানিক, সদর উপজেলা সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির ও যুগ্ম আহবায়ক তপন কর, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি দিদারুল আলম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোজাম্মেল চৌধুরী, জেলা বিএনপির সদস্য বেলায়েত হোসেন বাচ্চু ও নুর হোসেন সেলিম।

 

আরও উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল হক, কামরুজ্জামান সুমন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুল হাই ছুট্টু, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মঞ্জুর মোরশেদ পিন্টু, প্রচার সম্পাদক আলাউদ্দিন, দপ্তর সম্পাদক খুরশিদ রহমান সূর্য, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সহ-দপ্তর সম্পাদক রাজীব সওদাগর, ১৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য গিয়াস খোন্দকার, ইসমাইল হোসেন রতন, আবু তালেব, লুৎফুর রহমান রতন, পৌর সভাপতি জাহিদ হোসেন বাবলু, সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী ও সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন সোহাগ, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, সিনিয়র সহ-সভাপতি ফরহাদ উদ্দীন চৌধুরী মিল্লাত, সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ পাটোয়ারী, যুগ্ম সম্পাদক শওকত আলী জুয়েল পাটোয়ারী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জোবায়ের হোসেন ও সদস্য সচিব বেলাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল হোসেন, যুগ্ম আহবায়ক মাসুদ হাসান জুয়েল ও সদস্য মাঈন উদ্দিন সুজন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *