ফেনী:
ফেনীর সোনাগাজীতে চেতনানাশক স্প্রে দিয়ে নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোর ৪টার দিকে উপজেলার সাতবাড়ীয়া গ্রামের ব্যবসায়ী ইকবাল হোসেন ও তার চাচা মমিন হোসেন মানিকের ঘরে এ ঘটনা ঘটে। এতে দুই পরিবারের ৮জন অসুস্থ হয়েছেন। অসুস্থরা সকলে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে চিকিৎসাধিন আছেন।
ভূক্তভোগী পরিবার ও পুলিশ জানায় , শনিবার ভোর ৪টার দিকে ৫/৬জন মুখোশধারী দুর্বৃত্ত মমিন উল্যাহর নির্মানাধিন ঘরে প্রবেশ করে নারী-পুরুষ সকলের মুখে স্প্রে ছিটায় এতে সকলে অসুস্থ হয়ে যান। ওই ঘরের ছাদ হয়ে পাশ্ববর্তি সোহাগের ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা। সোহাগের ঘরে সকলের মুখে স্প্রে ছিটালে সকলে অজ্ঞান হয়ে পড়েন। এসময় সোহাগের গচ্ছিত এক লক্ষ সাত হাজার টাকা , ৭ভরি স্বর্নালংকার ও দুটি মুল্যবান মোবাইল লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুই পরিবারের আট জনকে হাসপাতালে ভর্তি করেন।
গৃহকর্তা সোহাগ বলেন, ছাদ রুম হয়ে দৃর্বৃত্তরা ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্র দেখিয়ে সবার মুখে চেতনানাশক স্প্রে ছিটিয়ে নগদ টাকাসহ প্রায় ৬লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
সোনাগাজী মডেল থানার ওসি খালেদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ্য ৮জনকে হাসপাতালে ভর্তি করেছে। পাশ্ববর্তি একটি বাড়ীর সিসি ফূটেজ উদ্ধার করা হয়েছে। তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে লুটের ঘটনায় জড়িতদের আটক করা হবে।