রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি :
ঝালকাঠি জেলা বিএনপি কার্যালয় ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপির একাংশ।
বুধবার সকাল ১০ টায় শহরের আমতলা রোডের বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরদার এনামুল হক এলিন ।
এ সময় সভায় উপস্থিত ছিলেন জেলা বি এন পির সাবেক সভাপতি জনাব মোস্তফা কামাল মন্টু, সহ সভাপতি জনাব নুরুল আলম গিয়াস, অহিদুল ইসলাম বাদল, যুগ্ম সাধারন সম্পাদক সরদার এনামুল হক এলিন,সহ সাংগঠনিক সম্পাদক আঃ আজিজ খলিফা, শহর বি এন পির যুগ্ম আহবায়ক আনিসুর রহমান তাপু, সাবেক যুবদল সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন তুহিন, সিনিয়র সহ সভাপতি মোঃ কামাল মল্লিক,সদর উপজেলা বি এন পির মোঃ রেজাউল হক আজিম,মোঃ শাহ আলম মল্লিক, এম এ মান্নান লাভু,শাহ আলম মোল্লা, সাখাওয়াত হোসেন, কৃষক দলের জেলা কমিটির সদস্য সচিব মোঃ তকদীর হোসেন, সেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল, এবং বি এন পি,যুবদল,সেচ্ছাসেবক দল,ছাএ দলের নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন। সভায় এই ভাংচুর এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওয়ারেছ আলী খান, যুব দলের জাহিদ, রিয়াজ,পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শামীম, জেলা ছাএদলের সহ সভাপতি কেশব সুমন,উপজেলা ছাএদল আহবায়ক মোঃ তৌহিদ, সুমন মন্ডল।
লিখিত বক্তব্যে এনামুল হক এলিন বলেন, আমাদের বিএনপির আমতলা রোডের প্রধান কার্যালয় ভাংচুর করেছে র্দূবৃত্তরা।
২০২০ সন হতে এ কার্যালয়ে জেলার দলীয় প্রধান কার্যালয় হিসাবে সকল কর্মসূচি পালন করা হচ্ছে। গত ৪ অক্টোবর সন্ধ্যা ৬ টার দিকে জয় বাংলা শ্লোগান দিয়ে ১৫/২০ টি মটরসাইকেলে এসে আমাদের কার্যালয় ভাংচুর করে।
এসময় অফিসের সাটান, থাই গ্লাসের জানালা ও সাইনবোর্ড ভাংচুর করে। সংবাদ সম্মেলনে এই হামলা ও ভাংচুরের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের চিহ্নিত করতে প্রশাসনের কাছে দাবি জানান বিএনপির নেতারা।