মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে যায় ।
এ সময় প্রবেশপথে উত্তরের নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে ।
পুলিশ একাধিক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারগ্যাস ছুড়তে দেখা যায়।
এতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম গুলিবিদ্ধ হয় এবং অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী আহত হন ।
বাংলারদর্পণ