ফেনীতে ২৪কেজি গাঁজাসহ ২জন মাদক বিক্রেতা কে আটক করেছে র্যাব। শনিবার দিনগত রাত আড়াইটার দিকে ফেনী সদর থানার মোহাম্মদ আলী এলাকা থেকে তাদের আটক করা হয়।
ফেনীস্থ র্যাব ক্যাম্পের অধিনায়ক জুনায়েদ জাহিদী এ তথ্য নিশ্চিত করেছেন।
ধৃতরা হল: কুমিল্লার চৌদ্দগ্রাম থানার সাতঘড়িয়া গ্রামের স্বপন কবিরাজের পুত্র খলিল (৩৪) ও একই গ্রামের আবুল কাশেমের পুত্র রিপন (৩০)।
বাংলারদর্পণ