ফেনীতে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার | বাংলারদর্পণ

ফেনী’
ফেনীতে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব -৭। সোমবার (১৯ এপ্রিল) রাতে শহরের রামপুর এলাকাস্থ মদিনা অটো মোবাইলসের সামনে থেকে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত মোঃ সাফায়েত উল্লাহ (২৫) ফেনী সদর উপজেলার নৈরাজপুর এলাকার মোঃ ইউসুফের ছেলে।

ফেনীস্থ র‌্যাব-৭’র কোম্পানী অধিনায়ক মোঃ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান, সে দীর্ঘদিন যাবৎ মাদক, অবৈধ অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *