সংবাদ প্রকাশের পর বৃদ্ধের বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে হাজির উপজেলা প্রশাসন

মীর জুবায়ের আলমঃ
হবিগঞ্জ জেলা চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উছমানপুর গ্রামের বাসিন্দা ৮১ বছর বয়স্ক বৃদ্ধ মোঃ ফজলু মিয়া ফকির ও ৮৪ বছর বয়স্ক আব্দুল কাদির ফকির লকডাউনে অসহায় ভাবে দিনানিপাত করছেন মর্মে সাংবাদিক মীর জুবায়ের আলমের ফেজবুক থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদ মারফত জানা যায়।

প্রকাশিত সংবাদটি সম্মানিত জেলা প্রশাসক, হবিগঞ্জ জনাব ইশরাত জাহানের মহোদয়ের নজরে আসে এবং তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা, চুনারুঘাট কে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী রাত ৯.৩০ ঘটিকায় উপজেলা প্রশাসন চুনারুঘাট খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার ব্যবস্থা গ্রহণ করে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব প্লাবন পাল ও উপজেলা নাজির জনাব কৃষ্ণ কুমার সিংহ তাৎক্ষণিকভাবে পরিবার প্রতি ৩০ কেজি চাল সহ অন্যান্য খাদ্য সামগ্রী নিয়ে অসহায় বৃদ্ধদের ওসমানপুর এর বাড়িতে পৌঁছে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সত্যজিত রায় দাশ অসহায় বৃদ্ধদের পাশে থেকে আগামীতেও মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অন্যান্য সহযোগিতা অসহায় জনগোষ্ঠীর দ্বারপ্রান্তে পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। একই সাথে তিনি সমাজের বিত্তবানদের লকডাউনের কঠিন সময় গুলোতে অসহায় জনগোষ্ঠীর পাশে এসে দাঁড়ানোর জন্য আহ্বান জানান। তিনি বলেন এই কোভিড মহামারীর সময় সকল জনগণকে ঐক্যবদ্ধভাবে কঠিন সময় এর মোকাবেলা করতে হবে। এক্ষেত্রে সুনাগরিক হিসেবে নাগরিক দায়িত্বের অংশ মনে করে অন্যে প্রতিবেশীদের খোঁজখবর রেখে দুঃসময়ে তাদের পাশে দাঁড়াতে হবে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে কোভিড পরিস্থিতি মোকাবেলা করলে অচিরেই এই মহামারী থেকে মুক্ত হওয়া সম্ভব হবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অসহায় পরিবারটি খাদ্য সামগ্রী পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্য দোয়া করেন। পাশাপাশি হবিগঞ্জের মানবিক জেলা প্রশাসক ইশরাত জাহান মহোদয়ের জন্য এবং চুনারুঘাট উপজেলা প্রশাসনিক কর্মকর্তাদের জন্য দোয়া করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *