সাপ্তাহিক ফেনীর ডাক’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফেনী প্রতিনিধি :
ফেনীর জনপ্রিয় সাপ্তাহিক ফেনীর ডাক’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকালে ফেনীর ডাক কার্যালয়ে আলােচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযােদ্ধা মােস্তফা হোসেন। তিনি বলেন, ফেনীর ডাক শোষিত বঞ্চিত মানুষের পক্ষে কথা বলে। মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে এ ধারা অব্যহত রাখতে হবে।

ফেনীর ডাক’র নির্বাহী সম্পাদক সৈয়দ মনির আহমদ’র সভাপতিত্বে ও সদর প্রতিনিধি আমির হোসেন কিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ছাগলনাইয়া পৌরসভার মেয়র মাে. মােস্তফা, ফেনী জজকাের্টের এপিপি এডভােকেট সৈয়দ আবুল হােসেন, সিনিয়ির এডভােকেট আবদুল মালেক, এডভােকেট জাহাঙ্গীর আলম নাটু, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মামুন চৌধুরী, রেজাউল করিম ভুঞা।

আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন মিন্টু, মুক্তিযােদ্ধা মাস্টার মানুমিয়া পাটোয়ারী, জেলা পরিষদ সদস্য আবূল কালাম আজাদ, চর ছান্দিয়া ইউপি চেয়ারম্যান মােশারফ হোসেন মিলন, ফেনী প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসএম ইউছুফ আলী, বিএমএসএফ ফেনীর সাধারন সম্পাদক হাসনাত তুহিন, জলা অন্ধ কল্যান সমিতির সভাপতি মাে. সবুজ ।

আলােচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *